১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

কানাডার জাতীয় নির্বাচন আজ

কানাডার ৪৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ ২১ অক্টোবর সোমবার। দেশটির পার্লামেন্ট হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬টি দল। বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবারের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন।

বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু ও মাদকসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত পদক্ষেপের কারণে অভিবাসন নীতিতে উদার হিসেবে পরিচিত জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা দেশে অনেকটাই কমেছে। এবারের নির্বাচনে তাকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন কনজারভেটিভ দলের নেতা স্টিফেন হারপার।

কানাডার জনসংখ্যা প্রায় চার কোটি। মোট ১০টি প্রদেশ নিয়ে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বহুধা সংস্কৃতির আবাসস্থল হিসেবে পরিচিত কানাডায় সরকার গঠন করতে হলে ৩৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্ট হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতায় ১৭২ আসন প্রয়োজন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা। প্রাথমিক জরিপ বলছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে কনজারভেটিভ পার্টি।

নির্বাচক বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি, বাণিজ্য, অভিবাসন, জলবায়ু ইস্যু, গ্যাস পাইপলাইন সচল ও আদিবাসী ইস্যুতে যারাই বলিষ্ঠ ভূমিকা রাখবে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছেন তারাই। আজকের নির্বাচনে কানাডার মানুষের অবস্থান জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

কানাডার জাতীয় নির্বাচন আজ

প্রকাশিত : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯