১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কেমিকেল টেস্টিং ইউনিট বসাতে সময় পেল এনবিআর

ফলমূলে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বন্দরে কেমিকেল টেস্টিং ইউনিট বসাতে হাইকোর্টের রায় বাস্তবায়নের অগ্রগতি জানাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।

২২ অক্টোবর মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি এক রায়ে বলেছিলেন, যেসব বন্দর দিয়ে ফলমূল আমদানি হয়ে থাকে, সেসব বন্দরে যেন রাসায়নিক পরীক্ষার মাধ্যমে ফলের ছাড়পত্র দেয়া হয়।

এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে মানসম্মত অত্যাধুনিক রাসায়নিক গবেষণাগার রয়েছে। সেখানে আমদানি করা ফলমূল পরীক্ষা করা হয়। কিন্তু মোংলা এবং বেনাপোল বন্দরে রাসায়নিক পরীক্ষাগার থাকলেও ওই দুই বন্দর দিয়ে আপাতত ফলমূল আমদানি হয় না।

আব্দুল্লাহ আল মাহমুদ বাশার আরো বলেন, মঙ্গলবার এনবিআরের প্রতিবেদন উপস্থাপন করেছি। যৌক্তিক সময় দরকার। আদালত দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি জানাতে বলেছেন।

এর আগে ২৩ জুন বন্দরে কেমিকেল টেস্টিং ইউনিট বসাতে রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে ২৫ আগস্ট এনবিআরের পক্ষ থেকে এ প্রতিবেদন দেয়া হয়। পরদিন ২৬ আগস্ট বিষয়টি অবকাশকালীন ছুটির পর কার্যতালিকায় আসবে বলে আদেশ দেন আদালত। সে অনুসারে মঙ্গলবার কার্যতালিকায় আসে আবেদনটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কেমিকেল টেস্টিং ইউনিট বসাতে সময় পেল এনবিআর

প্রকাশিত : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯