সেতু বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া।
এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের (পিএসসি) সচিব করা হয়েছে।
এছাড়া পিএসসির সচিব সিদ্দীকা খানমকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























