বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন অর রশিদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, মোহাম্মদ আবুল ফয়েজ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























