০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ১ নারীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে দগ্ধ এক শিশু ও এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ৩টি ইউনিট পাঠানো হয়। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

তিনি আরও জানান, আমরা আগুনে আহতের খবর পেয়েছি। তিনজনকে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে কেউ মারা গেছে এমন তথ্য এখনও মেলেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় আহত তিনজনের মধ্যে এক বয়স্ক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই আগুনের ধোঁয়ায় অসুস্থ অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ১ নারীর মৃত্যু

প্রকাশিত : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯