০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

সৌদির ধরপাকড়: একদিনেই ফিরলেন ২০০ বাংলাদেশি

সৌদির ধরপাকড়ে ২০০ বাংলাদেশি ফিরলেন একদিনেই

সৌ‌দি আরবে বাংলাদে‌শি শ্রমিকদের ধরপাকড় ও দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। দেশটিতে কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ২০০ বাংলাদেশিকে দেশটি থেকে ফিরতে হয়েছে।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা দেশে ফেরেন। বরাবরের মতো এবারও দেশে ফেরা কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সহায়তা প্রদান করে ব্র্যাক অভিবাসন কর্মসূচি।
তিনি উল্লেখ করেন, চলতি বছ‌র ১৬ হাজারের বে‌শি বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত এসেছে।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দিচ্ছেন সেগু‌লো মর্মান্তিক।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

সৌদির ধরপাকড়: একদিনেই ফিরলেন ২০০ বাংলাদেশি

প্রকাশিত : ০২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯