০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

রঙ সাইডে গিয়ে নিহত হলেন দু’জন

রাজধানীর আদাবরে ট্রাকের ধাক্কায় দুইজন ভ্যান আরোহী রঙ সাইডে গিয়ে প্রাণ হারালেন ।

সোমবার ভোরে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা একটি ভ্যানে করে রাস্তার রঙ সাইড দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের ধাক্কায় তারা নিহত হন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রোববার ভোর ৪টার দিকে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই এক নারী (২৫) ও এক পুরুষের (৫৫) মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

রঙ সাইডে গিয়ে নিহত হলেন দু’জন

প্রকাশিত : ০৩:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯