১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নবেম্বর) সকালে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় টাউনহলের প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি বক্তব্য রাখেন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, গণকল্যাণ পরিষদ শম্ভুগঞ্জ জিকেপি’র নির্বাহী পরিচালক ও শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ড. মো. সিরাজুল ইসলাম, মমতাজ বেগম শুভা, রুহুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এর উপ পরিচালক ফারজানা পারভীন। আলোচনা শেষে অতিথিবৃন্দ জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

ময়মনসিংহে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত : ০৪:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯