০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আন্দোলনে উত্তাল পাকিস্তান, ইমরানকে উৎখাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো। এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।

তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভুয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। খবর রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র।

ইমরান খানকে উৎখাতে গত বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’। এর নেতৃত্বে আছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

ইমরান খান সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এই মহামিছিল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। জানা যায়, মিছিল যত দেশটির রাজধানীর দিকে পৌঁছায়, ততক্ষণে হাজার হাজার জনতা যোগ দেয়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আন্দোলনে উত্তাল পাকিস্তান, ইমরানকে উৎখাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত : ১২:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯