০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মালিতে সন্ত্রাসী হামলা ৫৩ সেনা নিহত

মালির উত্তরপূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে শুক্রবার সন্ত্রাসী হামলায় ৫৩ সেনা নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মালির যোগাযোগ মন্ত্রী ইয়াইয়া সানগার টুইটারে দেয়া বার্তায় বলেন, নাইজেরিয়া সীমান্তবর্তী মানাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন

নিহতের সংখ্যার হাল নাগাদ তথ্য দেয়ার পর তিনি আরো বলেন, ‘সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার অভিযান এবং লাশ চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ওই সামরিক ফাঁড়ি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।’

এর আগে মালির সরকার এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হামলায় বহুসংখ্যক লোক হতাহত হওয়ার কথা জানিয়েছে। তবে তখন তারা নিহতের সংখ্যা জানায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকার নিরাপত্তা জোরদারে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাতে আরো সৈন্য পাঠানো হয়েছে।

শুক্রবারের এ হামলার ঘটনায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

বুরকিনা ফাসো সীমান্তের কাছে জিহাদিদের হামলায় ৪০ সৈন্য নিহত হওয়ার এক মাস পর এ হামলা চালানো হলো।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মালিতে সন্ত্রাসী হামলা ৫৩ সেনা নিহত

প্রকাশিত : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯