০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ময়মনসিংহে বসতবাড়ি ও দোকানপাটে সন্ত্রাসী হামলা, লুটপাট, ভাংচুর এবং অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কয়েকটি ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে অবৈধভাবে জমি দখল করে তাদেরকে বসতবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। থানায় অভিযোগ করায় এখন তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তারা।

এসময় ভুক্তভোগী নূর মোহাম্মদ, মোকাদ্দছ খন্দকার, আমিনুল ইসলাম খন্দকার লিখিত বক্তব্যে সালাহউদ্দিন সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের কাছে আইনী সহায়তা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯