০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জাতীয় দলের ফুটবলাররা

ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে গতকাল রাতে বাংলাদেশ বিমানের বিজি ০২১ ফ্লাইটে করে ওমানের উদ্দেশ্যে রওনা দেন ফুটবলাররা।

কিন্তু বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়ায় আকাশে ওড়ার প্রায় একঘণ্টা পর ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট। ফলে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে বেঁচে যান মামুনুল ইসলাম, আশরাফুল রানারা।

জানা যায়, রাত সাড়ে ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ফুটবলার ও কর্মকর্তারা। বোর্ডিং ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ হওয়ারও দুই ঘণ্টা পরে বিমান ছাড়ে।

এমনিতেই যান্ত্রিক ত্রুটির কথা বলে বিমানটি দেরিতে ছাড়ে। কিন্তু এক দফা সমস্যাগুলো সমাধান করে বিমানটি আকাশে ওড়ার পরও শুরু হয় আরেক দফা যান্ত্রিক ত্রুটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জাতীয় দলের ফুটবলাররা

প্রকাশিত : ১২:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯