১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

এবার ভারতে স্বর্ণ জিতলেন মাহফুজুর

ভারতের ঘরোয়া অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আগেরদিন ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন বাংলাদেশের জহির রায়হান। গতকাল সাফল্য এসেছে হাইজাম্পে।

অন্ধ্র প্রদেশে জুনিয়র (অনূর্ধ্ব-২০) জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মাহফুজুর রহমান শুভ ২.১০ মিটার লাফিয়ে এ সাফল্য দেখিয়েছেন। অন্ধ্র প্রদেশ থেকে স্বর্ণ জয়ের খবর জানিয়ে দেশসেরা এই হাই জাম্পার বলেন,‘আরো ভালো হতে পারতো। কিছু সমস্যা ছিল।

তবে আশা করছি আগামী সাউথ এশিয়ান গেমসে আরো ভালো হবে।’

গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়িনশিপে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জেতেন। ভারতের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের ৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে।

তারা হলেন- ২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসমাইল খান সানি, ৪০০ মিটারে জহির রায়হান, ৮০০ মিটারে একই সংস্থার রাকিবুল ইসলাম, এবং হাইজাম্পে মাহফুজুর রহমান ও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

এবার ভারতে স্বর্ণ জিতলেন মাহফুজুর

প্রকাশিত : ১২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯