০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন জগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার। সফলতার সঙ্গে মঞ্চ ও টিভিতে সমান তালে অভিনয় করে আসছেন তিনি। গুণী এই অভিনেত্রীকে এবার দেখা যাবে অন্যভাবে।

এবার অভিনয় নয়, মঞ্চে তিনি শোনাবেন তার জীবনের গল্প। এই কিংবদন্তি শোনাবেন তার সাফল্য ও ব্যর্থতার গল্প।

শৈশবের দিনগুলো কেমন ছিল, কীভাবে যুক্ত হলেন অভিনয়ের সঙ্গে-এসব বিষয় নিয়েই গুণী এই শিল্পীর জীবনের গল্প শোনা যাবে ‘এক বক্তার বৈঠক’ অনুষ্ঠানে।

এটি আয়োজন করেছে আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল। বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় এটি অনুষ্ঠিত হবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

এদিকে, অভিনয়ের ভুবনে ইদানীং খুব একটা দেখা যায় না ফেরদৌসী মজমুদারকে। বর্তমানে তিনি শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন। এতে তাকে দেখা যাবে ‘কাঁকনবালা’ চরিত্রে।

ছবিটি নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

প্রকাশিত : ১২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯