০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা ও সচেতনামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

পরে বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিআইজি ও পুলিশ সুপার।

এ সময় নতুন সড়ক আইনে কী আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে তুলে দেয়া হয় লিফলেট।
রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই এ আইন সম্পর্কে আগে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসপি শাহ আবিদ হোসেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, আল-আমীন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের টিঅাই(এডমিন) সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯