০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সালমার কণ্ঠে ‌‌‌‘শ্যাম পিরিতি’

শ্যাম পিরিতি’ শিরোনামে নতুন একটি ফোক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। গানটির কথা ও সুর করেছেন শাহনেওয়াজ। গানটি কম্পোজিশন করেছেন এম এ রহমান। ৭ নভেম্বর ঢাকার এম এ রহমান’স মিউজিক ল্যাব-এ ভয়েজ দিয়েছেন সালমা।

শ্যাম পিরিতি নিয়ে সালমা বলেন, শাহনেওয়াজের কথা ও সুরে এই প্রথম গাইলাম। তরুণ লেখক, গানটির কথা ও সুর খুবই সুন্দর। শ্রোতারা গানটি উপভোগ করবে।
গান নিয়ে সালমা আরও বলেন, গত দুমাসে ৭/৮টি গান করেছি এর বেশিরভাগ তরুণ লেখকের। তরুণদের সঙ্গে কাজ করতে আমার ভালোলাগে, তাদের নতুন চিন্তার-চেতনায় সৃষ্টিশীল কিছু খুঁজে পাই।

এছাড়া সম্প্রতি সালমা প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন, নাম ‘দূর অজনায়‘। গানটি লিখেছেন অমিত কর্মকার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। ২০ অক্টোবর সালমা নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ চলচ্চিত্রে সালমার গাওয়া ‘দুঃখের ছায়া’ গানটি। এই গানে সালমার গায়কি প্রশংসিত হয়েছে।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হন। এরপর থেকে তিনি নিয়মিত গানের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে। পেয়েছেন জনপ্রিয়তা। তাঁর গাওয়া বেশ কিছু গান সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা। সে সময় সালমার ‘স্টেশনের রেল গাড়ীটা’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ ১৩ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সালমা। অসংখ্যা জনপ্রিয় সুরকার ও গীতিকারে লেখা ও সুরে গান করেছেন সালমা । সংসার এবং মানবিক কাজে নিজেকে ব্যস্ত রাখছেন সালমা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

সালমার কণ্ঠে ‌‌‌‘শ্যাম পিরিতি’

প্রকাশিত : ১০:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯