০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নতুন রেকর্ড মেসির

লা লিগায় হ্যাটট্রিকের তালিকায় শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

ক্যাম্প ন্যুয়ে শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে দলের ৪-১ গোলের জয়ে তিনবার জালে বল পাঠিয়ে কীর্তিটি গড়েন মেসি। স্পেনের শীর্ষ লিগে তার এটি ৩৪তম হ্যাটট্রিক।

২০০৯ সালে রিয়ালে যোগ দিয়ে ক্লাবটিতে ৯ বছরের ক্যারিয়ারে সমান সংখ্যক হ্যাটট্রিকে রেকর্ডটি গড়েছিলেন রোনালদো।

ম্যাচের ২৩তম মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিকে দ্বিতীয় গোলটি করেন মেসি।

আর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরেকটি অসাধারণ ফ্রি-কিকে হ্যাটট্রিক পূরণ করেন এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

চলতি লিগে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নতুন রেকর্ড মেসির

প্রকাশিত : ১১:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯