০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাওলিকে মিস করছি : জয়া

জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘কণ্ঠ’। গত ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার প্রশংসিত পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

সাফটা চুক্তির মাধ্যমে গত শুক্রবার বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কণ্ঠ’। এ উপলক্ষে ঢাকা এসেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। পরিচালক জুটিকে নিয়ে নগরীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শন করেন জয়া আহসান।

সিনেমাটির প্রচারের অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানেও জয়াকে দেখা গেছে। তবে অভিনেত্রী পাওলি দাম ঢাকা আসতে পারেননি। এজন্য তাকে খুব মিস করেছেন জয়া। তার ভাষায়, ‘‘আমার অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাকে ভালোবেসে যারা ঢাকায় উপস্থিত হয়েছেন, তাদের ধন্যবাদ।

সিনেমাটি আমার কাছে স্পেশাল। এখান থেকে অনেক কিছু শিখেছি, জীবনকে কাছ থেকে দেখেছি। ‘কণ্ঠ’ পরিবারের সদস্য করার জন্য পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ। সিনেমাটির আরেক অভিনেত্রী পাওলিকে মিস করছি।’’

জয়া আহসান বলেন, ‘এ সিনেমা শুধু ক্যানসার রোগীদের জন্য নয়, যারা জীবনযুদ্ধে হতাশায় ডুবে যান, হেরে যান সিনেমাটি তাদের জন্যও। এটি একটি সঞ্জীবনী। তবে আমি বিশেষভাবে চাইব ক্যানসার রোগীরা যেন সিনেমাটি দেখেন।’

‘কণ্ঠ’ সিনেমা যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঝিগাতলা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, মহাখালী), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা), বলাকা সিনেওয়ার্ল্ড (নিউ মার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী সিনেমাস (শ্যামলী), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টঙ্গী), আলমাস (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), শংখ (খুলনা), লিবার্টি (খুলনা), মডার্ন (দিনাজপুর), নন্দিতা (সিলেট) এবং সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পাওলিকে মিস করছি : জয়া

প্রকাশিত : ০১:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯