০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

‌ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তান্ডবে নিহত ৭

সারাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুলের তান্ডবে পাঁচ জেলায় সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার ভোররাতে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। আঘাত হানার পর এখন অনেকটাই শান্ত বুলবুল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পাঁচ জেলায় সাত জনের মৃত্যু হয়েছে ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রামে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে।

উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌযান চলাচলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার আবহাওয়া দপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পাঁচ জেলায় নিহত ৭ জনের মধ্যে পরিচয় মিলেছে ৪ জনের। নিহতরা হলেন- খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২)। খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫)। পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) ও বরগুনা সদর উপজেলার হালিমা খাতুন (৬৫)।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‌ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তান্ডবে নিহত ৭

প্রকাশিত : ০৩:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯