স্প্যানিশ লীগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক মেসি। সেল্টা ভিগোর বিপক্ষে আরও একটি হ্যাটট্রিকের মাধ্যমে স্প্যানিশ লীগে সর্বোচ্চ হ্যাটট্রিককারী ফুটবলার হলেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
গতকাল শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে সেল্টা ভিগোকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। আর এ ম্যাচেই দুটি ফ্রি-কিক ও একটি পেনাল্টি গোল থেকে ৩৪তম হ্যাটট্রিক পূরণ করেন বার্সা অধিনায়ক মেসি। আর একটি হ্যাটট্রিকের দেখা পেলেই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেবেন।
উল্লেখ্য, দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান ক্রিস্তিয়ানো রোনালদো। লা লিগায় তার ৩৪টি হ্যাটট্রিক রয়েছে।
বিজনেস বাংলাদেশ/এ আর

























