১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দাপুটে রোহিতকে বোল্ড করে দিল শফিউল

ভারতকে থামাতে হলে রোহিত শর্মাকে দ্রুত থামাতে হবে- এই সাধারণ থিওরিটা সবাই জানে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতেই এটা করে দেখালেন টাইগার পেসার শফিউল ইসলাম।

এমনিতেই ব্যাট হাতে বেশ চাপে রয়েছে ভারত। এর মাঝেই ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রোহিতের (২) স্টাম্প উড়িয়ে দেন শফিউল। ৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।

সিরিজ নির্ধারণী ম্যাচে একটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। ওয়ার্মআপের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।এদিকে ভারতীয় একাদশেও এসেছে একটি পরিবর্তন। ক্রুনাল পাণ্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন মণীষ পাণ্ডে।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে দুই দল। তাই আজকের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ‘ফাইনাল’।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দাপুটে রোহিতকে বোল্ড করে দিল শফিউল

প্রকাশিত : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯