০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গমাতা ভলিবলে নেপাল-মালদ্বীপের জয়

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ভলিবলে নিজ নিজ খেলায় জিতেছে নেপাল ও মালদ্বীপ। ১১ নভেম্বর সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপাল ৩-০ সেটে হারিয়েছে কিরগিজস্তানকে। একই ব্যবধানে মালদ্বীপ হারিয়েছে আফগানিস্তানকে।

ফেভারিট দুই দল সহজেই হারিয়েছে তাদের প্রতিপক্ষকে। এ জয়ে ফাইনালের পথেও এগিয়ে গেলো নেপাল ও মালদ্বীপ।

নেপাল প্রথম সেটে ২৫-১৫ পয়েন্টে, দ্বিতীয় সেট ২৫-১৯ পয়েন্টে এবং তৃতীয় সেট ২৫-২০ পয়েন্টে জিতেছে। অন্য দিকে মালদ্বীপ প্রথম সেট ২৫-৬ পয়েন্টে, দ্বিতীয় সেট ২৫-৭ পয়েন্টে এবং তৃতীয় সেট ২৫-৮ পয়েন্টে জিতেছে।

বাংলাদেশ আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে। স্বাগতিকরা প্রথম ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে এবং দ্বিতীয় ম্যাচে হেরেছে মালদ্বীপের কাছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গমাতা ভলিবলে নেপাল-মালদ্বীপের জয়

প্রকাশিত : ০৯:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯