ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে দেশের ৪৪টি মিডিয়া হাউজ অংশ নেবে।
গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ডটকম এবারও অংশ নিচ্ছে দেশের মিডিয়াকর্মীদের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে। জাগো নিউজ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি চার দল হচ্ছে- দিনকাল, ভোরের কাগজ, আজকালের খবর ও সময় টিভি।
আজ (সোমবার) ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপিং। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, সিনিয়র ম্যানেজার মার্কেটিং তৌহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, সাংস্কৃতি সম্পাদক এমাদুল হক খান, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক বদরুল আলম চৌধুরী খোকন, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, মোরসালিন আহমেদ ও মজিববুর রহমান।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-
‘এ’ গ্রুপ : বাংলানিউজ২৪, আমার সংবাদ, ডেইলি সান, ডেইলি স্টার, মানব জমিন।
‘বি’ গ্রুপ : জাগোনিউজ২৪, দিনকাল, ভোরের কাগজ, আজকালের খবর ও সময় টিভি।
‘সি’ গ্রুপ : চ্যানেল আই, সংবাদ প্রতিদিন, আমাদের অর্থনীতি, বার্তা২৪, নিউ নেশন।
‘ডি’ গ্রুপ : চ্যানেল আই, সংগ্রাম, একাত্তর টিভি, যায়যায়দিন, যুগান্তর।
‘ই’ গ্রুপ : আরটিভি, ঢাকা টাইমস, জিটিভি, নয়াদিগন্ত, এটিএন নিউজ, কালেরকণ্ঠ।
‘এফ’ গ্রুপ : ইনকিলাব, বাসস, ইত্তেফাক, এসএ টিভি, সমকাল।
‘জি’ গ্রুপ : বিডিনিউজ২৪, বাংলাদেশের খবর, রাইজিংবিডি, এনটিভি, সময়ের আলো, একুশে টিভি।
‘এইচ’ গ্রুপ : আলোকিত বাংলাদেশ, এশিয়ান মেইল, আমাদের সময়, ঢাকা ট্রিবিউন, জাগরণ, এশিয়ান টিভি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























