১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুমির নতুন অ্যালবাম প্রকাশ হচ্ছে শুক্রবার

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৩:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • 161

শুক্রবার (১৫ নভেম্বর) প্রকাশ হচ্ছে মেধাবী কণ্ঠশিল্পী রিদওয়ানা আফরীন সুমির রবীন্দ্রসঙ্গীতের প্রথম একক অ্যালবাম ‌‌গোপন রহি গভীর প্রানে। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। রবীন্দ্রসঙ্গীতের এই অ্যালবামটি আনুষ্ঠানিক ভাবে বাজারে আনছে টাইম মিউজিক।

ঢাকার আগারগাঁও, কুশলি ভবন (৪র্থ তলা)  অ্যালবামটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথি থাকার কথা রয়েছে ড. বিশ্বজিৎ ঘোষ , (ভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), ড. শাহনাজ নাসরিন ইলা,(অধ্যাপক ঢাবি), শওকত হোসাইন মাসুম প্রধান বার্তা সম্পাদক (প্রথম আলো), শহিদুল্লাহ ফরাজেয়ী (বিশিষ্ট গীতিকার) কবি রামচন্দ্র দাশ (অতিরিক্ত সচিব), লোকমান হাকিম (বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক) মাহবুবুল আলম গোড়া, (সাবেক ডিজি বিটিভি) কণ্ঠশিল্পী, আজিজুর রহমান তুহিন (সহযোগী অধ্যাপক ঢাবি), ও ড.অনুপম কুমার পাল। এছাড়াও থাকবেন সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এইদিন শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে গাইবেন, কণ্ঠশিল্পী মহাদেব ঘোষ, প্রমোদ দত্ত, সাবরিনা খান তন্দ্রা, সাগরিকা জামালি, আজিজুর রহমান তুহিন, তাঞ্জিলা তমা,বিজনেস বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে গিযে এমনটাই জানিয়েছেন শিল্পী রিদওয়ানা আফরীন সুমি।

সুমির জন্ম বরিশাল সদর। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়া-শুনা- করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজ এরপর ঢাকার সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি মিউজ করে রবীন্দ্র ভারতী থেকে অনার্স শেষ করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সঙ্গীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে। মায়ের কাছেও পেয়েছেন অনুপ্ররণা।

সুমী গান শিখেছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাদি মোহাম্মদ, তপন ঘোষ (কলকাতা), সুভাষ হালদার, মহানন্দ বিশ্বাস. অগ্নিভো বন্দোপাধ্যায় ও তমালিকা গুহসহ অনেক গুণী ওস্তাদের কাছে। সঙ্গীত নিয়ে আগামীর পথচলতে চান রিদওয়ানা আফরীন সুমি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

সুমির নতুন অ্যালবাম প্রকাশ হচ্ছে শুক্রবার

প্রকাশিত : ০৩:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯