০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মায়ের হাতে মেয়ের অ্যালবামের মোড়ক উম্মোচন

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • 156

ঢাকা: গান শিখতে মা লুৎফুন্নেছা আহমেদের কাজেই পেয়েছেন অনুপ্রেরণা। সেই মায়ের হাতেই মোড়ক উম্মোচন হল মেধাবী কণ্ঠশিল্পী রিদওয়ানা আফরীন সুমির রবীন্দ্রসঙ্গীতের প্রথম একক অ্যালবাম ‌‌‘গোপন রহি গভীর প্রানে’। ১০টি গান দিয়ে সাজানো অ্যালবামটি। রবীন্দ্রসঙ্গীতের এই অ্যালবামটি বাজারে এনেছে টাইম মিউজিক। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে যমুনা ব্যাংক।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁও কুশলি ভবনের একটি ছিমছাম হলে জমজমাট আয়োজনের মধ্যেদিয়ে অ্যালবামটির মোড়ক উম্মোচিন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব মাহবুবুল আলম গোড়া, ( সাবেক ডিজি বিটিভি),কবি রামচন্দ্র দাশ (অতিরিক্ত সচিব), শহিদুল্লাহ ফরাজেয়ী (বিশিষ্ট গীতিকার) আলোচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন (সহযোগী অধ্যাপক ঢাবি), শওকত হোসাইন মাসুম (প্রধান বার্তা সম্পাদক, প্রথম আলো), লোকমান হাকিম (বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক), কণ্ঠশিল্পী, ড. অনুপম কুমার পাল ও বিশিষ্ট বাচক শিল্পী মসিউদ্দীন খান সমির। মোড়ক উম্মোচন শেষে অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে শিল্পীর গানের ভূয়সি প্রশংসা করেন।

এরপর শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন, ড. অনুপম কুমার পাল, মহাদেব ঘোষ, সাবরিনা খান তন্দ্রা ও সাগরিকা জামালি। এরই মাঝে সুমির গাওয়া দুটি ভিডিও গান দেখানো হয়। নান্দনিক গায়কীর জন্য হলভর্তি দর্শক শিল্পীকে করতালি দিয়ে অভিবাদন জানান।

কুশলি ভবনের ছিমছাম হলটিতে সন্ধ্যা থেকে শুরু হওয়া কথা গান আর গল্প চলে রাত ১০টা পর্যন্ত। গানের মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি শিল্পীর নিজের হাতের রান্না করা পায়েশ, দই, নিমকি আর সিঙ্গারার আপ্যায়ন আমন্ত্রিত অতিথিদের মনে থাকবে অনেকদিন।

সুমির জন্ম বরিশাল সদর। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়া-শুনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজ এরপর ঢাকার সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ করে রবীন্দ্র ভারতী থেকে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সঙ্গীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মায়ের হাতে মেয়ের অ্যালবামের মোড়ক উম্মোচন

প্রকাশিত : ০৯:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯