০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রফিক শিকদারের নতুন ছবি ‘বসন্ত বিকেল’

আলোচিত পরিচালক রফিক শিকদারের নতুন ছবির নাম ‘বসন্ত বিকেল’। শোনা গিয়েছিল রোমান্টিক এ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগত মডেল উষ্ণ হক।

হঠাৎ করেই ছবিটিতে যুক্ত হয়েছেন ‘দেশা: দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র।১৭ নভেম্বর ছবিটির প্রথম লুক প্রকাশ করেছেন এর নির্মাতা রফিক সিকদার। সেখানেই দেখা মেলে শিপনের। এ ছবিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন আলোচিত মডেল- হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু।

নির্মাতা রফিক সিকদার জানান, আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ। আর ‘বসন্ত বিকেল’ ছবিটির পোস্টার ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রফিক শিকদারের নতুন ছবি ‘বসন্ত বিকেল’

প্রকাশিত : ০৪:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯