০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

চূড়ান্ত বিচ্ছেদে অর্জুন রামপাল-মেহের জেসিয়া

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং এক সময়ের সুপার মডেল মেহের জেসিয়ার মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। মুম্বাইয়ের পারিবারিক আদালত বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেন। গত বছরের মে মাসে এই দম্পতি তাদের আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার আদালতের মাধ্যমে তা চূড়ান্ত হলো। অর্জুন-মেহের ২১ বছরের বিবাহিত জীবন।

অর্জুন-মেহের দম্পতির দুই মেয়ে মাহিকা ও মায়রা তাদের মায়ের সঙ্গে থাকবে।

গত বছরের মে মাসে এক বিবৃতিতে অর্জুন এবং প্রাক্তন সুপার মডেল মেহর তাদের বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। সেসময় তারা বলেছিলেন, বিয়ের সম্পর্ক আর চালিয়ে নেওয়া সম্ভব না হলেও তারা বন্ধু হিসেবে থাকবেন। আর সেই বন্ধুত্বের সেতু বন্ধন হবে তাদের দুই সন্তান।

এদিকে মেহেরের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ হওয়ার আগেই অন্য সম্পর্কে জড়িয়ে যান অর্জুন। ধারণা করা হয় বিদেশি মডেল গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কই এই দম্পতির ভাঙন ত্বরান্বিত করে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চূড়ান্ত বিচ্ছেদে অর্জুন রামপাল-মেহের জেসিয়া

প্রকাশিত : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯