১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

মন্দিরে যাওয়ায় কাজলের মেয়েকে আক্রমণ!

অভিনেত্রী হিসেবে সবসময়ই নিজেকে সচেতনভাবে পর্দায় তুলে ধরেন কাজল। গ্ল্যামারের চেয়ে অভিনয়টাকেই তিনি আঁকড়ে ধরেছেন তার ক্যারিয়ারে। ব্যক্তি জীবনেও তিনি বেশ গোছানো ও সংসারী। স্বাভাবিকভাবে তার প্রতি দর্শকের একটা বাড়তি শ্রদ্ধাবোধ কাজ করে।

সেই কাজলের মেয়ে কী না মন্দিরে ঢুকলেন খোলামেলা পোশাকে! তাই ক্ষেপেছে নেটদুনিয়ার জনগণ।

তারা দাবি করছেন, কোন পোশাক পরে মন্দিরে যেতে হয় তা শেখেনি কাজল ও অজয় দেবগণের মেয়ে। এরকম সমালোচনার আক্রমণের মুখে পড়েছেন নাইশা দেবগণ।

গতকাল শুক্রবার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হলুদ ক্রপ টপ পরে নাইশা মন্দিরে গিয়েছেন। তা নিয়েই জোর সমালোচনার মুখে পড়তে হয় অজয়-কাজলের মেয়েকে।

ফেসবুক-টুইটারে নাইশাকে অনেকেই জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন কীভাবে মন্দিরে যেতে হয়। মন্দিরে যাওয়ার সময় ঠিক করে পোশাক পরা উচিত বলে মন্তব্য করেন তারা। সেইসঙ্গে এমন অশালীন পোশাক পরিয়ে মেয়েকে কী করে নিজে অজয় মন্দিরে নিয়ে গেলেন সেই প্রশ্নও তুলছেন অনেকে।

সম্প্রতি পুজা দেওয়ার জন্য বাবা অজয় দেবগণের সঙ্গে মন্দিরে যান নাইশা দেবগণ। মুম্বাইয়ের মন্দিরে পুজা দিয়ে নাইশা যখন বাবার সঙ্গে বের হন, সেই সময় পরপর ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। অজয়ের সঙ্গে নাইশার ওই ছবি দেখে, জোর সমালোচনা শুরু করে দেন নেটিজেনদের একাংশ।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নাইশা দেবগণকে। কখনো পোশাক নিয়ে আক্রমণ করা হয় তাকে, আবার কখনও মেকআপ নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে।

সম্প্রতি দীপাবলি পার্টিতে মেকআপ করায় কটাক্ষ করা হয় নাইশাকে। অতিরিক্ত মেকআপ করে নাইশা নিজেকে অপ্রাসঙ্গিক করে তুলেছেন বলে কথা শুনতে হয়েছে নেটবাসীর কাছ থেকে।

এসবের পাশাপাশি নাইশার বিমানবন্দরে যাওয়ার পোশাক নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। সম্প্রতি আকাশি রঙের একটি হুডিস পরে নাইশা যখন বিমানবন্দরে হাজির হন, সেই ছবি দেখেও সমালোচনা শুরু করেন নেটিজেনরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মন্দিরে যাওয়ায় কাজলের মেয়েকে আক্রমণ!

প্রকাশিত : ১২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯