১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মহা আয়োজনে ‌বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • 177

মহা আয়োজনে মহরত অনুষ্ঠিত হল ‌‌লেখক ও তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদারের নতুন সিনেমা বসন্ত বিকেল’। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসির ক‌্যান্টিন চত্বরে মহা ‌আয়োজনের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

মহরতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি তরুণ পরিচালক রফিক শিকদারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বসন্ত বিকেল সিনেমার মধ্য দিয়ে মানুষ আবার হলমুখি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামসুল হক টুকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৫ আসনের এমপি খোন্দকার গোলাম ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারন সম্পাদক বদিউল আলম খোকন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক ইকবাল হোসেন জয়, নায়ক ওমর সানী, সুচরিতা, শাহনুর ‘বসন্ত বিকেল’সিনেমায় শিল্পী ও কলাকুশলীগন। অনুষ্ঠানে অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তবে বসন্ত বিকেল’ সিনেমার শুভ কামনা করেন।

অনুষ্ঠানে সিনেমার পরিচালক রফিক সিকদার বলেন, বসন্ত বিকেল’ আমার নিজের লেখা বইয়ের গল্প। সিনেমায় আমি সুন্দর একটি গল্প দেখাতে চাই। যে গল্প আমাদের সমাজের কথা বলবে।

‘বসন্ত বিকেল’সিনেমায় নবাগত নায়িকা সুবহার বিপরীতে দেখা যাবে ‘দেশা: দ্যা লিডার’ খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র, ও মডেল তানভীর তনুকে। আর.বি এস টেক এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।

রাতে কেককেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। এর আগে বিএফডিসির ক‌্যান্টিন চত্বর সাজানো হয় বর্ণিল আলোর সাজে। এই নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, অনেকদিন পর আজ এফসিডি নতুন সাজে সেজেছে। আমার আজ মনটা ভরে গেলো। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।

‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করছেন শিপন মিত্র,তানভির তনু , আলোচিত মডেল হুমায়রা সুবহা, ওমর সানী, সুচরিতা, শাহনুরসহ অনেকে।
নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে পাবনায় শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

মহা আয়োজনে ‌বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯