০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এবার সিনেমা বানাবেন শাহেদ

মডেল ও অভিনেতা হিসেবেই জনপ্রিয় শাহেদ শরীফ খান। নাটকের পাশাপাশি একাধিকবার সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা।

নাট্য পরিচালক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা আছে। পাঁচ বছর আগে সর্বশেষ ‘ত্রিকোণোমিতি’ নামের একটি নাটক নির্মাণ করেন তিনি। এরপর অভিনয়েই ব্যস্ত রয়েছেন। এবার সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। এরই মধ্যে গল্প তৈরির কাজও শেষ পর্যায়ে।

বর্তমানে অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। এ প্রসঙ্গে শাহেদ বলেন, ‘সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার অনেকদিনের। একটু একটু করে প্রস্তুতি নিয়েছি। গল্পও প্রায় চূড়ান্ত। এখন অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ চলছে। শিগগিরই সব কিছু চূড়ান্ত করে সবাইকে জানাতে পারব।’

এ অভিনেতা নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি মাঝে মধ্যেই এক খণ্ডের নাটকে অভিনয় করছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

এবার সিনেমা বানাবেন শাহেদ

প্রকাশিত : ০৫:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯