০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রেমিকাকে সঙ্গে নিয়ে ঢাকা সফরে আসছেন দেব

আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন টালিউডের জনপ্রিয় নায়ক ও পশ্চিমবঙ্গের সাংসদ দেব। কখনো তিনি এসেছেন রাষ্ট্রীয় সফরে, কখনো বা সিনেমা সংশ্লিষ্ট কাজে। মঙ্গলবার ফের ঢাকা সফরে আসছেন কলকাতার এ জনপ্রিয় নায়ক। তবে এবার একা নয় সঙ্গে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে আসছেন দেব।

শুক্রবার সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সিনেমা ‘পাসওয়ার্ড’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পর্দার বাইরেও প্রেমে আবদ্ধ দেব-রুক্মিণী জুটি। এই ছবিটি আমদানি করে মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, সিনেমাটির প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন নায়ক দেব, নায়িকা রুক্মিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি। এদিন সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির প্রচারণার লক্ষ্যে আয়োজিত সংবাদ সংম্মেলনেও অংশ নেবেন। এ সফরে একদিন ঢাকায় অবস্থান করে বুধবার কলকাতায় ফিরবেন তারা।

কলকাতায় গেল দূর্গাপূজায় মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ সিনেমাটিতে দেব ও রুক্মিনী ছাড়াও আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, আদিত রায়সহ অনেকে।

এদিকে ‘পাসওয়ার্ড’ সিনেমার বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত বাংলাদেশের সিনেমা ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। গত বছরের ২২ শে আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে শাকিব-বুবলি ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট ও অমিত হাসান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

প্রেমিকাকে সঙ্গে নিয়ে ঢাকা সফরে আসছেন দেব

প্রকাশিত : ০৮:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯