০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

পপস্টারের মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী গো হারার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গো হারা জনপ্রিয় কে-পপ গ্রুপ কারা’র সদস্য ছিলেন। ২০০৮ সালে তিনি পপ গ্রুপে যোগ দেন। যদিও পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে আসেন এই তারকা।

গত সপ্তাহেও একাধিক জায়গায় পারফর্ম করেন ২৮ বছর বয়সী এই পপস্টার। শনিবার ইনস্টাগ্রামে সর্বশেষ ছবি পোস্ট করেন তিনি। বিছানায় শুয়ে থাকা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, গুড নাইট।

গো হারার অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। এর আগেও আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গো হারা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

পপস্টারের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১১:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯