০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শমীর বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত করবে পিবিআই

অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলা অধিকতর তদন্তের দায়িত্ব পেলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৪ অক্টোবর এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ মর্মে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান।

সেই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান। সেই নারাজি আবেদনের ওপর শুনানি শেষে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযোগটির অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ রাকিব। গত ২৪ অক্টোবর পুলিশের ফাইনাল রিপোর্টের পর বাদীর নারাজি আবেদন দাখিলের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন একই আদালত।

গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান থেকে শমী কায়সারের দু’টি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত সাংবা‌দিক ও ক্যামেরাপারসন এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল সাংবা‌দিকরা চু‌রি করেছেন বলে গেট আট‌কে রাখেন এবং সবাই‌কে তল্লাশির কথা ব‌লেন। প‌রে টে‌লিভিশন ক্যা‌মেরার ফু‌টেজ দে‌খে বাই‌রের একজ‌নের কাছ থে‌কে মোবাইল দু’টি পাওয়া যায়। সূত্র: বাংলানিউজ ২৪ ডটকম

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শমীর বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত করবে পিবিআই

প্রকাশিত : ০৩:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯