১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ফের হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

অসুস্থ্য হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন এটি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

রুনি জামান বলেন, ‘দুদিন ধরেই উনার (এ টি এম শামসুজ্জামান) অবস্থা ভাল নেই। গ্যাসট্রিকের ঝামেলা ছাড়াও টয়লেটে বেশি সমস্যা হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে সোমবার দুপুরে আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন এখানেই তার চিকিৎসা চলছে।’

এর আগে ২৯ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন এ টি এম শামসুজ্জামান। হাসপাতাল ছাড়ার তিনমাস পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

চিকিৎসকের বরাতে রুনি জামান আরো বলেন, সর্বশেষ চিকিৎসা শেষে যখন উনাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা ভেবেছিলেন পরিপাকতন্ত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই সমস্যাগুলো একইভাবে ফিরে আসায় তারা একটু চিন্তিত। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অপারেশন হবে কিনা সেই সিদ্ধান্তও নিবেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

ফের হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

প্রকাশিত : ০৯:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯