১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সুখবরে চলচ্চিত্র পাড়া

বছরের শেষদিকে একাধিক সিনেমার খবরে মুখর হয়ে উঠেছে শহরতলী। সম্প্রতি রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত হয় এফডিসি প্রাঙ্গণে। কিন্তু অনুষ্ঠানে এসে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান একটি নয়, বরং মোট ৪টি সিনেমার মহরতের ঘোষণা দেবেন।

চলচ্চিত্রের এই খরার দিনে একসঙ্গে ৪টি চলচ্চিত্রের সুখবর অবশ্যই শিল্পীদের জন্য দারুণ আনন্দের। এর ভেতরে রফিক সিকদারের দুটি চলচ্চিত্র, সাইফ চন্দনের একটি এবং মোস্তাফিজুর রহমানের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হলো।

এ প্রসঙ্গে নির্মাতা রফিক সিকদার বলেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে তখনই যখন আমরা চলচ্চিত্রে লগ্নিকারদের হাতে লাভের অর্থ তুলে দিতে পারবো। সে কারণেই গল্প নির্ভর ছবির প্রয়োজন এখন বেশি করে। অযথা বাজেট বাড়ানোর পক্ষে আমি নই।’ এদিকে প্রথমবারের মতো মাসুম রেজার গল্পে ছবি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সাইফ চন্দন।

এ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘আমাদের চলচ্চিত্রের কিছু কমন অভিযোগ শুনতে পাই সবসময়, তা হলো মৌলিক গল্পের কাজ নাকি করা হয় না। সেই অভিযোগগুলো মাথায় রেখেই এদেশের মৌলিক চিত্রনাট্যের পুরোধা ব্যক্তিত্ব মাসুম রেজার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি এবার।’

অন্যদিকে বছরের মাঝামাঝি সময়েই ঘোষণা আসে যে, স্টার সিনেপ্লেক্স ছবি প্রদর্শনীর পাশাপাশি তাদের নিজেদের প্রযোজনায় ছবি নির্মাণও শুরু করবে নিয়মিত। সেই কথা অনুযায়ী এবার বছরের শেষদিকে তাদের ছবিটি রিলিজের সম্ভাবনা রয়েছে। যদিও সেন্সর কর্তনে পড়েছে ছবিটি।

তবুও নির্মাতা প্রযোজকরা আশাবাদী ছবিটি রিলিজের ব্যাপারে। ‘ন ডরাই’ নামের এই ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আজ ঢাকায় ছবিটির প্রেসমিট অনুষ্ঠিত হবে। এছাড়া ছবিটি রিলিজের আগেই এর গানগুলো দর্শক-শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

পাশাপাশি বছরের শেষদিকে কলকাতার নির্মাতারা তাদের ছবি রিলিজের আড়ম্বরতা বাড়িয়েছে। অর্থাত্ এর আগে টলিউডের তারকা-কলাকুশলীরা প্রায় নীরবেই ছবি রিলিজ দিলেও এখন বেশ জানান দিয়ে কলকাতার ছবির তারকারা ঢাকায় এসে ছবি মুক্তির প্রচারণায় অংশ নিচ্ছেন।

সেই ধারাবাহিকতায় কলকাতার ছবি ‘কণ্ঠ’র টিম ঢাকায় আসার পর এবার আসছে পাসওয়ার্ড ছবির অভিনেতা দেব। আজ ঢাকায় আসার কথা রয়েছে তার। দুই বাংলার এই মেলবন্ধন বা সম্প্রীতির সংযুক্তি একটি ইতিবাচক প্রতিযোগিতায় চলচ্চিত্রাঙ্গন আরো সমৃদ্ধ করবে এটাই সকলে প্রত্যাশা করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

সুখবরে চলচ্চিত্র পাড়া

প্রকাশিত : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯