১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। তিনি রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছেন, গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক মইনুল আহসান।

তিনি জানান, গতকাল সোমবার রাতে মাহফুজুর রহমান খান তার পুরান ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৯টার দিকে তাকে গ্রিন লাইফ হাসপাতালে আনা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন। আজ মঙ্গলবার তার সিটি স্ক্যান করা হবে।

বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন। ২০০১ সালে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।

মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে পেশাদার চিত্রগ্রাহক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন।

মাহফুজুর রহমান খান তার দীর্ঘ ক্যারিয়ারে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

প্রকাশিত : ০১:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯