০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাবা-মা বিয়ের প্রেশার দিচ্ছে: তাহসান

গানের মানুষ হিসেবে যেমন সফল তাহসান খান, তেমনি অভিনয়েও। ব্যক্তিগত জীবনে তাহসান ও অভিনেত্রী মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকে মিথিলার প্রেম, নতুন সম্পর্কের খবর পাওয়া গেলেও তাহসানের ক্ষেত্রে কোনটিই শোনা যায়নি। কিন্তু এবার এ অভিনেতা জানালেন, পরিবার থেকে তার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে।

সম্প্রতি তাহসানের ‘আনমনে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের এক ফাঁকে- জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই, জীবন সাজাতে হবে। তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে। বাবা-মা অনেকদিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো।

তবে নতুন করে কোনো ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে চান না জানিয়ে তাহসান বলেন, যদি বিয়ে হয় তবে আমার ব্যক্তিগত জীবন আর কখনো প্রকাশ করবো না। যে নতুন করে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটাও গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই, আমার নতুন বউ নিয়ে আবার ফেসবুক-ইউটিউবে নতুন গসিপ শুরু হবে! তাই যা কিছু করি না কেন সবকিছুই গোপন থাকবে।

তাহসান খান সম্প্রতি পূর্ণ করেছেন শততম নাটক। সাফল্যের ধারাবাহিকতায় অভিনয় করেছেন সিনেমাতেও। চলতি বছর মার্চে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের ছবিটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বাবা-মা বিয়ের প্রেশার দিচ্ছে: তাহসান

প্রকাশিত : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯