কেউই স্বীকার করছেন না। প্রশ্ন করলে সরাসরি উড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয় তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের জাস্টফ্রেন্ড বলেন তারা। বন্ধুত্ব ছাড়া তাদের মাঝে কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কিন্তু শোনা যাচ্ছে নতুন বছরের শুরুটা দু’জনে একসঙ্গে কাটাবেন। তবে কোথায় যাবেন তারা?
তাদের বর্ষবরণ কোথায় হবে এ ব্যপারে দুজনের কেউ এখনো জানায় নি। সাধারণত ক্রিসমাস বা বর্ষবরণে নিউইয়র্কে আত্মীয়দের সঙ্গে কাটান ক্যাটরিনা। প্রেমের খাতিরে এ বার অন্যথা হতেই পারে। ভিকি আর ক্যাটের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়েছিল দীপাবলির রাতে, যখন তারা একসঙ্গে অমিতাভ বচ্চনের বাড়ির পার্টিতে যান। তারপরে একটি ডিনার ডেটেও দেখা গিয়েছে তাদের। রেস্টুরেন্ট কর্তৃপক্ষই সে ছবি পোস্ট করেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বিভিন্ন ইভেন্টেও দু’জনকে এক সঙ্গে দেখা যাচ্ছে। একজনকে পাওয়া গেলে আর একজন এমনিই হাজিরন হয়ে যান।
এদিকে ক্যাটরিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, আমার সঙ্গে মাঝেমধ্যেই নতুন নাম জুড়ে যায়। এখন সকলে ভিকির নাম করছেন। এরপর হয়তো অন্য কারো নাম উঠে আসবে। আমি শুধুই শুনে যাই। তিনি যা-ই বলুন, যা রটে তার কিছু তো ঘটে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























