০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শেষের পথে ‘আনন্দ অশ্রু’

‘আনন্দ অশ্রু’ নামের ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে।

বুধবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোশনে (বিএফডিসি)তে সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন সাইমন ও মাহিয়া দুজনেই। জানা গেছে, তিন দিন শুটিং করলেই শেষ হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, সকাল থেকে ‘আনন্দ অশ্রু’র শুটিং করছি। এতে সাইমন, মাহি, শহীদুজ্জামান সেলিম অংশ নিচ্ছেন। কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। আগামীকাল থেকে দুই দিন সাভারে শুটিং করার মধ্য দিয়ে দৃশ্যধারণের কাজ শেষ হবে।

এ ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবিটি প্রযোজনা করছে মিজান মিডিয়া। সর্বশেষ সাইমন-মাহি জুটি অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়।

এই বছর ছবিটির জন্য সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সাইমন, সেরা পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। এছাড়াও আরো তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে এই ছবিটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

শেষের পথে ‘আনন্দ অশ্রু’

প্রকাশিত : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯