০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বরুণ এবং তারা দুই

করন জোহর মানেই নতুন এবং তরুণদের জন্য অবারিত সুযোগ। বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অনেক নায়ক-নায়িকাকেই হাত ধরে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আলিয়া ভাট তো প্রকাশ্যেই করণ জোহরকে ড্যাডি সম্বোধন করেন। আলিয়ার মতো আরও অনেকেই আছেন যারা সরাসরি করণের আশির্বাদপুষ্ট।

সেই করণ জোহর এবার বর্তমান প্রজন্মের তিন জনপ্রিয় তরুণ তারকাকে নিয়ে ছবি প্রযোজনা করছেন। নাম প্রকাশিত না হওয়া ছবিটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানী এবং ভূমি পাডনেকার।

ছবিটি পরিচালনাও করবেন একজন তরুণ পরিচালক। শশাঙ্ক খৈতান। শশাঙ্ক এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদরিনাথ কি দুলহানিয়া’ নামের দুটি হিট ছবি উপহার দিয়েছেন।

নতুন ছবির গল্প নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বরুন-ভূমি-কিয়ারা তিনজনেরই চিত্রনাট্য পছন্দ হয়েছে। কিয়ারা আদবানীর সঙ্গে আগে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করলেও ভূমির সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বরুণ। আর একসঙ্গে এই ত্রয়ীর এটাই প্রথম কাজ হতে যাচ্ছে।

ছবির শুটিং শুরু হওয়া কিংবা মুক্তির সম্ভাব্য তারিখ নিয়ে আপাতত কোনও তথ্য নেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বরুণ এবং তারা দুই

প্রকাশিত : ০৩:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯