১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নববধূ হূমায়ূন পত্নী শাওন!

প্রয়াত নন্দিত নির্মাতা হূমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। হূমায়ূন আহমেদ মারা যাওয়ার পরে বেশ কয়েকবার বিয়ের প্রশ্নের সম্মুখিন হয়েছেন। তবে সবসময়ই এ বিষয়ে শাওন বলেছেন, বিয়ে নয়, সন্তানদের সময় দিতে চাই।

সম্প্রতি শাওনের নববধূর সাজে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ভাইরাল হওয়া ছবিটি বাস্তবে নয়। একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে ছবিটি তুলেছেন তিনি।

প্রকাশিত নতুন এই ছবিগুলোতে শাওনকে বেশ লাস্যময়ী লেগেছে। নতুন করে এমন সাজে শাওনকে দেখে মুগ্ধ তার ভক্ত ও অনুসারীরা। এমন দৃশ্যে তার ফিরে আসাকে স্বাগতও জানিয়েছেন অনেকে।

মেহের আফরোজ শাওন হূমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে নিয়মিত পথচলা শুরু করেন। তারপর তিনি হূমায়ূন আহমেদের নির্দেশনায় একেএকে বেশকিছু জনপ্রিয় প্যাকেজ এবং ধারাবাহিক নাটোকে অভিনয় করেন। এছাড়া শাওন অভিনয় করেছেন বেশ ক’টি চলচ্চিত্রে।

অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর শাওন আসেন নির্মাণে। ‘নয়া রিক্সা’, ‘স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’, ‘এভারেস্ট জয়’, ‘অসময়ে’, ‘বিভ্রম’, ‘আজ জরির বিয়ে’ ইত্যাদি নাটক ছাড়াও তিনি হূমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নববধূ হূমায়ূন পত্নী শাওন!

প্রকাশিত : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯