১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

‘ইত্যাদি’ আজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে বান্দরবানে। এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর।

অনুষ্ঠানের এবারের পর্বে বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর চঞ্চল কান্তি চাকমার ব্যতিক্রমী উদ্যোগের উপর একটি মানবিক প্রতিবেদন।

২০১১ সালে প্রচারিত ইত্যাদিতে টাঙ্গাইলের মধুপুর গড়ে স্থাপিত ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কেন্দ্র কাইলাকুড়ী হেলথ কেয়ার সেন্টার এবং এর পরিচালক নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়স্ক ডাক্তার প্রয়াত এড্রিক বেকারের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল।

তার মৃত্যুর পর হাসপাতালের নুতন ডাক্তার ভাই ও ডাক্তার দিদি জেসন-মারিন্ডি দম্পতির ব্যতিক্রমী কার্যক্রমের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতের পরিবেশের উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন।

এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের পাথর নগরী বলে খ্যাত মামাল্লাপুরামের কিছু স্মৃতিস্তম্ভের উপর সচিত্র প্রতিবেদন।

অনুষ্ঠানে মূল গান রয়েছে দু’টি। এর মধ্যে একটি গেয়েছেন আঁখি আলমগীর ও মারমা গানের শিল্পী মান মান সিং। আর একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।

দর্শকপর্বের পাশাপাশি নিয়মিত অন্যান্য পর্বসহ অনুষ্ঠানে এবারো রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

‘ইত্যাদি’ আজ

প্রকাশিত : ০৮:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯