০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ষষ্ঠ ব্যান্ড ফেস্ট আজ

দেশের বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণে গত পাঁচ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ব্যান্ড ফেস্ট’। এবার এ ফেস্ট ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।

যার হাত ধরে চ্যানেল আই চত্বরে ৫ বছর আগে শুরু হয়েছিল এ আয়োজন। এবার দিনভর এই ব্যান্ড ফেস্ট মাতাবে দেশের ১৮টি ব্যান্ড।

এগুলো হচ্ছে ফিডব্যাক, অবস্‌কিউর, সিম্ফনি, আর্ক, ভাইকিংস, আর্টসেল, দলছুট, ধ্রুবতারা, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হই চই, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ, মেট্রিক্যাল এবং সবশেষে মঞ্চে হাজির হবে এলআরবি।

আজ সকাল ১১টা ৫ মিনিটে ব্যান্ড ফেস্টের উদ্বোধন করবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন দলের ব্যান্ড লিজেন্ডরা। ফেস্ট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের ব্যান্ড ফেস্ট নিবেদন করছে স্বপ্ন ও ইয়ামাহা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ষষ্ঠ ব্যান্ড ফেস্ট আজ

প্রকাশিত : ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯