০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সানাইয়ের অর্ধশত ফেসবুক আইডি হ্যাক!

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে তার ফেসবুক আইডি হ্যাক হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন সানাই।

তিনি বলেন, রাতে ফেসবুক লগইন করতে গিয়ে দেখি নোটিশ। ফেসবুক আইডি নিয়ে এখন ভয়ে আছি। এমনিতেই আমার দোষের শেষ নেই।

এর আগে সানাইয়ের আরও ৪৮টি ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। সেসব আইডি আর ফেরত পাওয়া যায়নি। সব হ্যাকারদের দখলে গেছে। এরমধ্যে ১০ লাখ ফলোয়ারের একটি, ৪ লাখ, ২ লাখ, ৮০ হাজার, ৫০ হাজার, ২০ হাজার ফলোয়ারের আইডিও ছিল।

ফেসবুক হারিয়ে সানাই বলেন, প্রথম ফেসবুক হারিয়ে খুবই মন খারাপ হয়েছিল। এতো বেশি আইডি হারানোর পর আর মন খারাপ হয় না।

মডেল ও অভিনেত্রী সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে। তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

২০১৬ সালের নভেম্বরে ঢাকার গুলশান ক্লাবে একটি ফ্যাশন শো চলাকালীন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে সানাইয়ের পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘ভালোবাসা ২৪/৭’-এর জন্য সানাইকে নায়িকা হিসেবে পছন্দ করেন। এই চলচ্চিত্রে সানাইয়ের বিপরীতে অভিনয় করেন চিত্রনায় জায়েদ খান। সানাই বেশকিছু মিউজি ভিডিওতে কাজ করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

সানাইয়ের অর্ধশত ফেসবুক আইডি হ্যাক!

প্রকাশিত : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯