০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ধর্ষণ রোধে কঠোর আইন চান মিমি

ভারতের হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে সেখানকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযুক্ত চারজনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। রাজ্যসভায় দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও।’ধর্ষকদের সাধারণ মানুষের মাঝে আনা হোক, তারপর পিটিয়ে মেরে ফেলা হোক।’-এমনটাই দাবি করেছিলেন তিনি।

এবার সরব হলেন টালিউড অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।তিনি বলেন, শুধুমাত্র দ্রুত শাস্তি নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে। মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, যাতে ধর্ষক ধর্ষণ করার আগে ১০০ বার ভাবা উচিত।

এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়। নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।গত বুধবার (২৭ নভেম্বর) রাতে হায়দ্রাবাদের পশুচিকিত্সককে ধর্ষণ এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ ঘটনার কথা অভিযুক্তরা স্বীকার করেছে বলে জানা যায়। এই ঘটনার দু’দিনের মধ্যে প্রায় একই জায়গায় আরও একটি দগ্ধ নারীর মরদেহ উদ্ধার হয়। মিমি এ বিষয়ে উপযুক্ত বিচার চেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

ধর্ষণ রোধে কঠোর আইন চান মিমি

প্রকাশিত : ০৮:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯