০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

থ্রিলার ‘গেম ওভার’ এলো ইউটিউবে

মেহজাবীন ও অপূর্বজনপ্রিয় ও আলোচিত জুটি অপূর্ব-মেহজাবীন অভিনীত থ্রিলার ঘরানার টেলিছবি ‘গেম ওভার’ এবার দেখা যাবে ইউটিউবে। গতকাল ৫ ডিসেম্বর এটি লাইভ টেক নামের চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

সঞ্জয় সমদ্দার নির্মিত এ টেলিছবিতে মেহজাবীন এসেছেন একজন টিভি রিপোর্টার হিসেবে। আর কেন্দ্রীয় চরিত্রে আছেন অপূর্ব। এটি লিখেছেন স্বরূপ চন্দ্র দে।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেইম ওভার’ গল্পে দেখা যাবে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই ভয়ঙ্কর খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ঙ্কর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটনার মোড় নেয় অন্যদিকে।

থ্রিলারধর্মী এ টেলিছবি লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

থ্রিলার ‘গেম ওভার’ এলো ইউটিউবে

প্রকাশিত : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯