০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মিথিলা-সৃজিতের বিয়ে সম্পন্ন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের সৃজিতের বাড়িতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়ের পর দুজনেই সোশ্যাল হ্যান্ডেলে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে জামদানি শাড়ি পরিহিত মিথিলাকে দেখা গেছে পাজামা পাঞ্জাবি পরা স্বামী সৃজিতের সঙ্গে। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুজনের মাঝখানে বেশ গম্ভীর মুখে বসে আছে মিথিলা-তাহসানের মেয়ে আইরা। আইরাকে অনুকরণ করে সৃজিতকেও মুখ গম্ভীর করে থাকতে দেখা গেছে। যদিও বিষয়টি মজার ছলে করা বলেই ধারণা।

মায়ের বিয়েতে কন্যা আইরাও নিজেকে মেহেদীর রং-এ রাঙিয়েছে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মিথিলা-সৃজিতের বিয়ে সম্পন্ন

প্রকাশিত : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯