বিনোদন জগতের এখন আলোচিত নাম সৃজিত-মিথিলা। সম্প্রতি বিয়ের কাজটাও সেরে নিয়েছেন তারা। গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন।
বিয়ের পর থেকেই আলোচনায় সৃজিত। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমার মানুষ হলেও ‘খেলাধুলা ভালোই খেলেন’ সৃজিত। সুযোগ পেলেই ব্যাট, প্যাড নিয়ে মাঠে নেমে পড়েন।
ফুটবলের চেয়ে ক্রিকেটটাই সৃজিতের ফেভারিট। ক’দিন আগেও ইডেনে যান ব্যাট-বলের লড়াই উপভোগ করতে।
প্রসঙ্গত, সৃজিত, একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























