“নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী প্রিয়াংকা জামান। প্রতিনিয়ত নতুন নতুন কাজের মাধ্যমে তিনি মাতিয়ে রাখছেন দর্শকদের। বর্তমানে মিডিয়ার সকল শাখার জন্য নিজেকে তৈরী করছেন। অভিনয়ে অবদান রাখার জন্য বিভিন্ন পুরস্কারও পাচ্ছেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে “জানো কি?” শিরোনামের নতুন আরো একটি মিউজিক্যাল ফিল্ম। লয়েল ভিশন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে এই মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ করা হয়।
https://youtu.be/od92z_T5QU0
কণ্ঠশিল্পী আলী আফতাব লনি ও ফারহানার গাওয়া গানটির মিউজিক্যাল এই ফিল্মে প্রিয়াংকার বিপরীতে অভিনয় করেছেন আলোচিত মডেল আলভী মামুন। এই মিউজিজ্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সজিব চিশতি।
এ প্রসঙ্গে প্রিয়াংকা জামান বলেন,” সুন্দর ও ভিন্নধর্মী ফ্লেবার পাওয়া যাবে এই মিউজিক ভিডিওতে। আমার অন্যান্য কাজের মতো এ কাজটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে বলে বিশ্বাস করি। আমাদের পুরো টিম খুব আন্তরিকভাবে কাজ করেছে। আশা করি সবার কষ্ট সার্থক হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























