১২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মিস ইউনিভার্স হলেন আফ্রিকান সুন্দরী তুনজি

Miss Universe 2018 Philippines' Catriona Gray (R) crowns the new Miss Universe 2019 South Africa's Zozibini Tunzi on stage during the 2019 Miss Universe pageant at the Tyler Perry Studios in Atlanta, Georgia on December 8, 2019. (Photo by VALERIE MACON / AFP) (Photo by VALERIE MACON/AFP via Getty Images)

২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে টাইলার পেরি স্টুডিওতে স্থানীয় সময় গতকাল রোববার রাতে তার মাথায় মুকুট তুলে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মিস ইউনিভার্স জোজিবিন তুনজিকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।

এ বছর রানার্স আপ হয়েছেন পুয়ের্তো রিকোর ম্যাডিসন অ্যান্ডারসন। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন।

২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়।

মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এই আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের।

৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এবারের আসর। নানা ধাপ পেরিয়ে জমজমাট এই আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন।

তবে শীর্ষ ২০-এ স্থান করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এরপর সেখান থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ জন প্রতিযোগীকে। আর সেরা তিনে স্থান পান তুনজি, ম্যাডিসন অ্যান্ডারসন ও সোফিয়া আরাগন।

চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় তোলেন আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মিস ইউনিভার্স হলেন আফ্রিকান সুন্দরী তুনজি

প্রকাশিত : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯